ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সুটকেশের ভেতরও মানুষ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 6:27 PM

সুটকেশের ভেতরও মানুষ!

সুটকেশের ভেতরও মানুষ!

লকডাউন চলছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা, ঘুরতে যাওয়া-সবই বন্ধ। তাই অভিনব কায়দায় বন্ধুকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসার চেষ্টা করল ভারতের কলকাতার এক ছাত্র। বন্ধুকে স্যুটকেসের ভিতরে ঢুকিয়ে অ্যাপার্টমেন্টে নিয়ে আসতে চেয়েছিল, যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ধরা পরে যায় সে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কোনও বহিরাগতকে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে না এমনটাই জানিয়েছিল সব বাড়িওয়ালা। এতে চরম হতাশ হয়ে এক ছাত্র বড় সুটকেশে ঢুকিয়ে এক বন্ধুকে সবার নজর এড়িয়ে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করে ওই ছাত্র।

কিন্তু, শেষরক্ষা হল না। কারও কারও নজরে পড়ে যায় সুটকেশটি। প্রাণপণে সেটি টেনে নিয়ে যাচ্ছে দেখে কমপ্লেক্সের লোকজন বেরিয়ে এসে ‘কী আছে, কী আছে জানতে চেয়ে তাকে ঘিরে ধরে। পরে চাপ দিয়ে সবার সামনে সুটকেশ খোলানো হয় ওই পড়ুয়াকে দিয়ে। তখন সেখান থেকে বেরিয়ে আসে ছেলেটি। সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ এসে ওদের দুজনকে থানায় নিয়ে যায়, পরে ডেকে পাঠানো হয় দুজনের অভিভাবকদেরও। যদিও এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status