ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নোভার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেলো ১ হাজার পিস ইয়াবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 1:48 PM

নোভার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেলো ১ হাজার পিস ইয়াবা

নোভার ভ্যানিটি ব্যাগে পাওয়া গেলো ১ হাজার পিস ইয়াবা

মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার।

আটককৃতরা হলো, কক্সবাজার জেলার ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও জালালাবাদ এলাকার তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।

এসআই রাজিব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াহিয়া কবির শোয়াইব ও তার স্ত্রী নাজমা আলম নোভাকে আটক করি। এসময় তাদের সাথে থাকা একটি হাত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। এই দম্পতি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছে। এই ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে এবং আগামীকাল (শনিবার) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status