ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রামপুরায় আবারও শিক্ষার্থীদের অবস্থান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 2:53 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 3:33 PM

রামপুরায় আবারও শিক্ষার্থীদের অবস্থান

রামপুরায় আবারও শিক্ষার্থীদের অবস্থান

নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়ার নেতৃত্বে রামপুরা ব্রিজে ২০-৩০ জন শিক্ষার্থী আন্দোলন করছেন।

শুক্রবার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশের দাঁড়িয়ে এ আন্দোলন করছেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রামপুরা ও হাতিরঝিল থানার পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status