ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 2:10 PM

শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি

শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি

ঢাকার শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করা হয়েছে।  বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।  

গুলিবদ্ধ সজীব হোসেন লিংকনের বয়স ২৭ বছর।  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।

লিংকনের বাবা জিয়াউল হক জানান, তার ছেলে জমি কেনা-বেচার কাজে মধ্যস্থতা করতেন।  ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তার ধারণা।

লিংকনদের বাসা পূর্ব শেওড়াপাড়ায়।  বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় তিনি আক্রান্ত হন।

ওসি হাফিজুর রহমান বলেন, পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status