ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
টেনেহিঁচড়ে নিল বেপরোয়া বাইক, হাঁটতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে
নতুন সময় প্রতিবেদন
প্রকাশ: Friday, 3 December, 2021, 11:51 AM

টেনেহিঁচড়ে নিল বেপরোয়া বাইক, হাঁটতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

টেনেহিঁচড়ে নিল বেপরোয়া বাইক, হাঁটতে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

রাজধানীর রমনাপার্কের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তৃষ্ণা সাহা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। 


বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ৫টা ৩৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রমনাপার্কের মিন্টু রোডের (মন্ত্রী পাড়া) দিকের গেইট দিয়ে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন দুই নারী। সে সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল একজনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির সঙ্গে ওই নারীর কাপড় আটকে যায়। মোটরসাইকেলটি ওই নারীকে ১০-১২ হাত টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন বাইকটি চালকসহ আটক করেন। দ্রুত আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়।


ঢামেকে নিহতের সঙ্গে থাকা নারী তার বান্ধবী সিদ্ধেশ্বরীর বাসিন্দা কল্পনা রানী বলেন, আমরা প্রতিদিন বিকালে রমনাপার্কে হাঁটাহাটি করি। হাঁটাহাটি শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে দুজনেই রাস্তা পার হচ্ছিলাম। আমি ছিলাম একটু সামনে আর তিনি আমার পেছনে। হঠাৎ শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি তৃষ্ণাকে মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।


তিনি বলেন, তৃষ্ণা সাহার বাসা বিজয় নগর এলাকায়। তার স্বামীর নাম উত্তম সাহা। তিনি দুই মেয়ের জননী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status