|
চুমুতে হুঁশ হারিয়ে অশ্লীলতা তাই 'নো কিসিং জোন' বিজ্ঞপ্তি
নতুন সময় ডেস্ক
|
![]() চুমুতে হুঁশ হারিয়ে অশ্লীলতা তাই 'নো কিসিং জোন' বিজ্ঞপ্তি ওই আবাসনের সামনে জ্বলজ্বল করছে ‘নো কিসিং জোন’ বিজ্ঞপ্তি। স্থানীয় বাসিন্দারাই এই বিজ্ঞপ্তি দেওয়ার কারণ উল্লেখ করেছেন। তাঁদের দাবি, ওই আবাসনের সামনের রাস্তায় প্রচুর যুগল ভিড় জমান। অন্ধকার হওয়ামাত্রই আবাসনের সামনে দাঁড়িয়ে চুমু খেতে শুরু করেন তাঁরা। ![]() চুমুতে হুঁশ হারিয়ে অশ্লীলতা তাই 'নো কিসিং জোন' বিজ্ঞপ্তি প্রেমিক-প্রেমিকা-সহ আরও অনেকেই এই বিজ্ঞপ্তির ঘোর বিরোধী। অনেকেই বলছেন, প্রেমে একটু আধটু চুমু চলেই। আবাসনের সামনে দাঁড়িয়ে কেউ যদি চুমু খেয়েই থাকেন। তাতে আর কী-ই বা সমস্যা হবে? চুমুই তো খাচ্ছেন, খুন তো করছেন না।' প্রেমিক-প্রেমিকারাও ঘোর বিরোধী বিজ্ঞপ্তির। বিতর্কের মাঝেই মুখ খুলেছে সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রেমের বিরোধী তাঁরা কখনই নন। তবে প্রকাশ্যে চুমু খাওয়া ‘অশালীনতা’র শামিল। তাই সেই ‘অশালীনতায় লাগাম টানতেই ‘নো কিসিং জোন’ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। আবাসনের বাসিন্দাদের দাবি, এখন আর ওই আবাসনের সামনে দাঁড়িয়ে কাউকে চুমু খেতে দেখা যাচ্ছে না। তবে ওই বিজ্ঞপ্তির সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখে সেলফি তুলতে দেখা গিয়েছে অনেক যুগলকেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
