প্রকাশ: Wednesday, 1 December, 2021, 11:36 AM সর্বশেষ আপডেট: Wednesday, 1 December, 2021, 11:46 AM
আজ ১৬তম মিজাফ তারকা অ্যাওয়ার্ড
১৬ বছরপূর্তি ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (মিজাফ) তারকা অ্যাওয়ার্ড এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানে দেশের স্বনামধন্য জ্ঞানী, গুনী, কৃতিসন্তান, নাট্যব্যক্তিত্ব, চলচ্চিত্র, সঙ্গীতসহ সাহিত্যে যারা অসামান্য অবদান রেখেছেন, তাদের ১৬তম মিজাফ তারকা অ্যাওয়ার্ড ২০২০-২১ প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান এমপি। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের-১ সাংসদ প্রকৌশলী মোজাম্মেল হোসেন রতন, টেকনো মিডিয়া লিমিটেড এর সিআইপি ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ, ফরাজী হাসপাতাল এর চেয়ারম্যান ড: ইমন ফরাজী, চ্যানেল আই প্রোগ্রাম প্রডিউসার সাংবাদিক ও কবি রাজু আলীম ও কবি আসাদ কাজল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশের এর সভাপতি সাঈদ মাহমুদ।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করবেন শফিউল আলম বাবু সাথে আরো উপস্থাপনা করবেন অভিনেত্রী লারা লোটাস ও কোরিওগ্রাফার সৌরভ সোহাগ।
প্রোগ্রাম স্পন্সর হিসেবে সাথে থাকছে জলসা বুটিকস, লতিফা মেমোরিয়াল একাডেমী, মমতাজ হারবাল প্রডাক্ট, ব্যাং ফ্যাশন।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন দৈনিক নতুন সময় ও স্বদেশ নিউজ ২৪।