ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারীকর্মী যৌন হয়রানির শিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 9:39 PM

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারীকর্মী যৌন হয়রানির শিকার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারীকর্মী যৌন হয়রানির শিকার

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের এক-তৃতীয়াংশ কর্মীই যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে। সাবেক কর্মী ব্রিটানি হিগিনস তার সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে রাজধানী ক্যানবেরায় এ ধরনের বহু অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে।

মঙ্গলবার "সেট দ্য স্ট্যান্ডার্ড" নামের একটি রিপোর্ট জমা দেয়া হয়। সেখানেই ওঠে আসে ভয়াবহ এমন ঘটনার চিত্র। রিপোর্টটিতে ১,৭২৩ জন ব্যক্তি ও ৩৩টি প্রতিষ্ঠানের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কর্মচারীদের ৫১ শতাংশেরই কোন না কোন ধরনের নিগ্রহ, যৌন হয়রানি এবং যৌন আক্রমণ বা আক্রমণের চেষ্টার অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও নারী পার্লামেন্ট সদস্যদের ৬৩ শতাংশই যৌন হয়রানির শিকার হয়েছেন, আর নারী রাজনৈতিক কর্মচারীদের ক্ষেত্রে এর অনুপাত আরো বেশি।

যৌন বৈষম্য সংক্রান্ত কমিশনার কেট জেংকিন্স বলছেন, এসব ঘটনার শিকারদের মধ্যে নারীর সংখ্যা বিসদৃশ রকমের বেশি।

নাম প্রকাশ না করে একজন এমপি বলেছেন, নারীদের উঠিয়ে নেয়া, ঠোঁটে চুমু দেয়া, স্পর্শ করা, নিতম্বে চাপড় দেয়া, নারীর চেহারা নিয়ে মন্তব্য করা - এগুলো সাধারণ ঘটনা।

এদিকে এ ধরণের যৌন হেনস্থার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status