ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নির্বাচনী সহিংসতায় ৩০ দিনে নিহত ৪৭: এমএসএফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 9:30 PM

নির্বাচনী সহিংসতায় ৩০ দিনে নিহত ৪৭: এমএসএফ

নির্বাচনী সহিংসতায় ৩০ দিনে নিহত ৪৭: এমএসএফ

ভোটের সহিংসতায় নভেম্বর মাসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। ৯৮টি নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন ৭৮ জন। আহত হয়েছেন ৫০০ এর বেশি মানুষ।

মঙ্গলবার নভেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফোরাম (এমএসএফ)।

প্রতিবেদনে বলা হয়, ভোটের সহিংসতায় নিহতরা প্রায় সবাই ভোটে অংশ নেওয়া প্রার্থীদের সমর্থক বা কর্মী।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী সহিংসতায় সবচেয়ে বেশি নরসিংদী জেলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও নিহত ৪৭ জনের মধ্যে ১৬ জন প্রতিপক্ষের গুলিতে এবং চারজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান।

১১টি জাতীয় গণমাধ্যম ও নিজস্ব তথ্যানুসন্ধান করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় এমএসএফ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status