ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইয়েমেনে ইরানি রেভল্যুশনারি গার্ডের স্থাপনায় হামলা সৌদির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 6:37 PM

ইয়েমেনে ইরানি রেভল্যুশনারি গার্ডের স্থাপনায় হামলা সৌদির

ইয়েমেনে ইরানি রেভল্যুশনারি গার্ডের স্থাপনায় হামলা সৌদির

ইয়েমেনের রাজধানী সানায় ইরানি রেভল্যুশনারি গার্ডের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সৌদি সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়,ইয়েমেনের সাধারণ জনগণকে লক্ষ্যস্থলের আশপাশে না যেতে সতর্ক করেছে সামরিক জোট।

ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সানার দুই এলাকায় মোট চারটি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে। তার মধ্যে তিনটি বিমানবন্দর এলাকায় ও চতুর্থটি রাজধানীর একটি পার্কে হামলা করেছে।

হামলাকারী বিমানগুলো সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ছিল বলে উল্লেখ করেছে আল মাসিরাহ টিভি।

এই নিয়ে চলতি মাসে ইয়েমেনের ঘনবসতিপূর্ণ রাজধানীতে বেশ কয়েকবার বিমান হামলা চালালো সৌদি জোট বাহিনী।

২০১৪ সালের শেষ দিকে হুতিরা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে রাজধানী সানা থেকে বের করে দেয়। তারপর ২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। তখন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিবেশী সৌদি আরবে বারবার হামলা চালিয়ে আসছে হুতিরা।

দু’পক্ষের এ লড়াইকে বিস্তৃতভাবে সৌদি আরব ও ইরানের মধ্যে চলা ছায়া যুদ্ধ হিসেবে দেখা দেয়। ইয়েমেনের উত্তরাঞ্চলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের শেষ শক্তিকেন্দ্র মারিবসহ দেশটির অন্যান্য এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে অভিযান চালাচ্ছে হুতিরা।

রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনে একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চেষ্টা চালানো হলেও সেই প্রচেষ্টা স্থবির হয়ে আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status