ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
শুধু ঢাকা নয়, সারাদেশে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 5:28 PM

শুধু ঢাকা নয়, সারাদেশে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ দাবি

শুধু ঢাকা নয়, সারাদেশে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ দাবি

শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, সারাদেশে সব গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

দাবি মানা না পর্যন্ত রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর বনানীর বিআরটিএ ভবনের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সাইদুল ইসলাম আপন বলেন,  গত ৭ নভেম্বর থেকে যখন গণপরিবহনের ভাড়া বাড়ানো হলো তারপর ৮ নভেম্বর থেকেই রাস্তায় আন্দোলনরত অবস্থায় আছি। তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকেও (৩০ নভেম্বর) আন্দোলন করছি। গত ১১ নভেম্বর ছাত্রদের হাফ পাস বাস ভাড়ার বিষয়ে বনানী বিআরটিএ ভবনে স্মারকলিপি দিয়ে গিয়েছিলাম। এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তারা সময় চেয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার ঠিক ১১ দিন পরও বিআরটিএ ভবনে এসেছি আমরা। তারা মিটিং করেও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সে সময় তারা জানায়, বিআরটিসির সব বাসে ছাত্রদের হাফ ভাড়া দেওয়া হয়েছে। এটা আবার নতুন করে দেওয়ার কী আছে? এই হাফ পাস ভাড়া বিআরটিসিতে অনেক আগে থেকেই চলছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র মুখের কথায় হবে না, আইন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের শান্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নয় দফা দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ এই (বিআরটিএ) ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।

এর আগে আন্দোলনরত ছাত্ররা ৯ দফা দাবি জানায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের দুই প্রতিনিধি বিআরটি ভবনে গেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status