ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
উপ-সচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 3:21 PM

উপ-সচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি

উপ-সচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি

সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান উপ-সচিব সুলতানা পারভীনের দণ্ড বাতিলের আদেশের খবরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে।

সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে উল্লেখ করে বিএফইউজে নেতারা এ আদেশ বাতিলের আহ্বান জানান।
সোমবার অনুষ্ঠিত বিএফইউজের সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতান্ত্রিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থী।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টিসহ ঢাকাস্থ নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status