ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
শ্যালিকাকে কোলে নিয়ে বিয়ের মঞ্চে জামাইবাবু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 2:53 PM

শ্যালিকাকে কোলে নিয়ে বিয়ের মঞ্চে জামাইবাবু

শ্যালিকাকে কোলে নিয়ে বিয়ের মঞ্চে জামাইবাবু

বিয়ের দিনে শ্যালিকাকে কোলে নিয়ে আসলেন জামাইবাবু। এরকমই একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। হবু স্ত্রীরা জমজ দুই বোন। যার সঙ্গে ব্যক্তির বিয়ে তার বোন শারীরিকভাবে প্রতিবন্ধী। তাই বিয়ে আসরে পায় হেঁটে আসতে পারছেনা। এই কারণে শ্যালিকাকে কোলে করে নিয়ে আসলেন জামাইবাবু। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই আবেগান্বিত হয়ে পড়েন নেটিজেনরা।

ভিডিওটি টুইটারে গুড নিউজ করেসপন্ডেন্ট ভিডিওটি শেয়ার করে। মাত্র ৩৭ সেকেন্ডের এই ভিডিও মন জয় করে নেটিজেনদের। কালো টাক্সেডো দেখা যায় বরকে। কনের যমজ বোনকে সিঁড়ি থেকে নামিয়ে আনেন তিনি। হৃদয় জয় করা এই ভিডিও দেখে অনেক প্রশংসা কুড়িয়েছেন এই ব্যক্তি। বোনের বিয়েতে সাদা গাউন পরেছিল মেয়েটি। বরের এই উদারতা দেখে বিয়েতে আসা অতিথিদের মুখে হাসি ফুটে ওঠে। আবেগপ্রবণ হয়ে পড়েন তারাও।

তার স্বামীর এই কাজে মুগ্ধ হয়ে স্ত্রী জানান, আমারা যমজ বোন। বোন প্রতিবন্ধী। তাই স্বামী ওকে সঙ্গে করে নিয়ে আসে। এই দৃশ্য আমি সবসময় মনে রাখব। এজন্যই আমি ওঁর প্রেমে পড়েছিলাম। কারণ আমি আমার বোনকে যতটা ভালোবাসি। ও ঠিক ততটাই ভালোবাসে। এই ভিডিওটি টুইটারে, এরই মধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনরা বরের এই আবেগ, ভাবের প্রশংসা করছেন। সাংবাদিক ব্রায়ান্ট সোমারভিলও বর এবং তার বাগদত্তার বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status