|
মালিকেরা যে শর্ত দিলেন হাফ পাসের জন্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() মালিকেরা যে শর্ত দিলেন হাফ পাসের জন্য আজও রাজধানীর রামপুরা, ধানমন্ডির রাপা প্লাজাসহ বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত শুক্রবার এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর আজ হাফ পাসের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
![]() মালিকেরা যে শর্ত দিলেন হাফ পাসের জন্য এ সিদ্ধান্ত কাল ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ছাত্রদের দাবির ব্যাপারে তাঁরা মালিক-শ্রমিক ও বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। গতকাল সোমবার ১২০টি পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং ৫টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনে সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। হাফ পাসের দাবি মেনে নেওয়ার ঘোষণার শুরুতে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন দুর্জয়। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। এর আগে গত বুধবার কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান। দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন; তিনি প্রথম আলোর সাবেক কর্মীও। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিরাপদ সড়কের দাবিও এর ফলে আরও জোরালো হয়ে ওঠে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
