|
ওমিক্রন ডেল্টার চেয়ে ভয়ংকর নয়: ড. বিজন কুমার শীল
নতুন সময় প্রতিবেদক
|
|
ওমিক্রন ডেল্টার চেয়ে ভয়ংকর নয়: ড. বিজন কুমার শীল এর মিউেটশনের তালিকা এত দীর্ঘ যে বিজ্ঞানীরা একে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। ইতোমধ্যে দেশে ওমিক্রন প্রতিরোধে ১৫ দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে টিকা এবং ওষুধ কতটা কার্যকর জানতে চাইলে এই অণুজীববিজ্ঞানী বলেন, বর্তমানে করোনার যেকোনো টিকা প্রায় ৭০ শতাংশ সুরক্ষা দেবে। শুধু ওমিক্রন নয়, যদি আগের ওয়ান ভাইরাসও আসে মানুষের শরীরে ঢুকলে সে গ্রো করবে এটা নিশ্চিত। তবে যাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে, তাদের শরীরে ভাইরাসটি ঢুকে যখন রক্তের সংস্পর্শে আসবে, তখনই ভাইরাসটি মারা যাবে। রক্তের সংস্পর্শে আসার আগ পর্যন্ত ভাইরাসটি গ্রো করতে থাকবে, সেটা যেকোনো ভেরিয়েন্টেরই হোক না কেন। তিনি আরও বলেন, ওমিক্রন যদি বাংলাদেশে আসেও, ভাইরাসটি নিঃসন্দেহ গ্রো করবে। তবে আমাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে, সেটা হাই লেভেল, লো লেভেল কিংবা মেমোরি সেল পর্যায়ে থাকুক না কেন। যেহেতু আমাদের শরীরে মেমোরি সেল রয়েছে, তা আমাদের সাহায্য করবে। তবে মার্চ মাসের মতো করোনার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে না। তবে যাদের টিকা নেওয়া নেই, কিংবা শরীরে অ্যান্টিবডি বা মেমোরি সেল নেই, তার ক্ষেত্রে জটিলতা হতে পারে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
