ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 November, 2021, 8:52 PM

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেলো

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেলো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানান, বিএনপি নেত্রীর তিন দফা রক্তক্ষরণ সামাল দেয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি আবার সামাল দেয়া কঠিন হবে ।


খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম বলেন, উনার শরীরের অবস্থা তো খুবেই খারাপ। বিছানা থেকে উঠতে পারে না, কিছু খেতে পারে না। আমাদের করনীয় আর কি আছে; আমার তো সরকারের কাছে আবেদন করেছি। এখন তারা যেতে দিচ্ছে না।


 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো বারবার বলে আসছি; মেডিকেল বোর্ডের সদস্যরাও বলছেন। আবার যদি রি-ব্লিডিং হয় তাহলে রি-ব্লিডিংটাকে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে বন্ধ করার মতো উপায় বা সাপোর্টিভ যে টেকনোলজি ম্যানুভার সেটা আমাদের এখানে নেই। সেক্ষেত্রে উনার ব্লিডিং (রক্তক্ষরণ) হয়ে মৃত্যুঝুঁকি বেড়ে যাবে। উনার বিদেশে নেওয়া জরুরি।


তিনি বলেন, ম্যাডামের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো মিটিং হয়নি। শিগগিরই এ বিষয়ে আমরা বসবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status