ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‘সারাদেশের মানুষ চায় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 November, 2021, 4:49 PM

‘সারাদেশের মানুষ চায় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক’

‘সারাদেশের মানুষ চায় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক’

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

‘সারাদেশের মানুষ চায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক,’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত মানববন্ধনে থেকে এসব কথা বলেন তারা।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই। সারাদেশের মানুষ তার বিদেশে চিকিৎসা চায়।

অথচ ১০ জন অবৈধ মন্ত্রী তার চিকিৎসা নিয়ে নানা কটূক্তি করছেন। এদেশের মানুষের জন্য খালেদা জিয়া সারাজীবন আন্দোলনে করেছেন, করে যাচ্ছেন। কিন্তু এ সরকার এখন তাকে চিকিৎসা করতে না দিয়ে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে।’

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া সবক্ষেত্রেই সাংবাদিকদের অবদান নিয়ে কথা বলেছেন। সাংবাদিক সমাজ তাই সবসময় তার সঙ্গে ছিল, আছে, থাকবে। সরকার তার কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না। আর এটা হচ্ছে একজনের প্রতিহিংসার কারণে। উচ্চ আদালত জামিন না দেওয়ায় আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন খালেদা জিয়া।’

ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী বলেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই, গণতন্ত্রের মা খালেদা জিয়ার যদি কিছু হয় এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী আপনাকেই নিতে হবে। হত্যা মামলার প্রধান আসামি আপনি হবেন। সাংবাদিক সমাজ আপনাকে খুনের মামলার আসামি করে, আপনার আইনমন্ত্রীকে আসামি করে এই মামলা করবে। আমি বাদী হয়ে মামলা করব।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএফইউজে (একাংশ) সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএফইউজে (একাংশ) মহাসচিব নুরুল আমিন রোকন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status