ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নতুন নাটকে নাদিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 3:56 PM

নতুন নাটকে নাদিয়া

নতুন নাটকে নাদিয়া

মীর সাব্বির ও নাদিয়া আহমেদ জুটি বেঁধে অভিনয় করলেন নতুন একটি নাটকে। নাটকের নাম ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’ নাটকে। হিরন সোহেলের রচনা ও পরিচালনায় নাটকটির গল্প এমন- মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। বিয়ে করে পাশের গ্রামের মেয়ে এ্যানিকে। এনির বাবার নাম দিলু। তিনি খিটখিটে স্বভাবের লোক। এক কথায় বলা যায়- হাড়কিপ্টে। অন্যদিকে, এ্যানির মনে অনেক কষ্ট।

স্বামী নিয়ে সে সুখী না। কারণ হাসান শ্বশুরকে সালাম দেয় না, ডাক-হাঁক করে না। এ্যানি বাবার পক্ষ নিয়ে হাসানের সঙ্গে প্রায়ই ঝগড়া করে। হাসান মন খারাপ করে ৩ বছর শ্বশুর বাড়ি যায় না। তার কথা- সে নতুন জামাই, ভালো-মন্দ কোনো কথা সবই তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কারণ তার আদর-সম্মান অনেক বেশি।

এদিকে, হাড়কিপ্টে শ্বশুর মনে মনে ভাবেন, আমি শ্বশুর; বাবার মতো। জামাই আগে আমার সঙ্গে কথা না বললে আমিও কথা বলবো না। ঘটনা জমে ওঠে যখন তিন বছর পর হাসানকে নিয়ে এ্যানি তার বাপের বাড়ি যায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’।

নির্মাতা হিরন সোহেল বলেন, মূলত হাস্যরসের জন্যই নাটকটি নির্মিত। আশা করছি, এটি দেখে সবার ভালো লাগবে। মীর সাব্বির বলেন, এই নাটকের গল্পটি খুবই মজার। আমি, নাদিয়া চেষ্টা করেছি সুন্দরভাবে আমদের চরিত্র ফুটিয়ে তোলার। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। ‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’ নাটকটি শনিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status