ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গায়িকা ইমন এবার অভিনয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 3:27 PM

গায়িকা ইমন এবার অভিনয়ে

গায়িকা ইমন এবার অভিনয়ে

সম্প্রতি ইমন তার প্রথম ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন। দেবাশিস সেন শর্মা পরিচালিত ‘শব চরিত্র’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সব ঠিকঠাক চললে আগামী বছরের মার্চ মাসে পাঁচ এপিসোডের এই সিরিজটি মুক্তি পাবে ‘ক্লিক’ প্ল্যাটফরমে। ইমন একজন সাইকিয়াট্রিস্টের চরিত্রে অভিনয় করছেন।

তবে গল্পের কেন্দ্রে লেখক অবিনাশ মিত্র। অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী। পরিচালক দেবাশিস জানালেন, গত বছর ‘ক্লিক’ তার সঙ্গে যোগাযোগ করেছিল একটি ওয়েব সিরিজ তৈরির জন্য। নানা কারণে পিছিয়ে যাওয়ার পর সম্প্রতি এই থ্রিলার সিরিজটির শুটিংয়ে হাত দেন তিনি।

‘শব চরিত্র’র কাহিনী লিখেছেন দেবাশিস এবং বলাকা ঘোষ। তিনি আরও জানান, শেষ এপিসোডের একেবারে শেষ দৃশ্যে বোঝা যাবে আসল রহস্যটা। তার আগে অনেক কনফিউশন তৈরি হলেও রহস্যের কিনারা করা সম্ভব হবে না। ‘শব চরিত্র’তে অনির্বাণ এবং ইমন ছাড়া অভিনয় করেছেন অঙ্কিতা মাঝি, যুধাজিৎ সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর এবং আরও অনেকে।


অভিনেতা অনির্বাণ জানান, চরিত্র এবং গল্পটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ইমন বলেন, দেবাশিসের কাজ আমার পছন্দ। এবং এই চরিত্রটায় একটা শেড আছে। তার চেয়েও বড় কথা, আমি নিজে যেটাতে কমফর্টেবল তেমন চরিত্র করাই ভালো। শেষে যোগ করলেন ভালো অফার পেলে অভিনয়ের কথা ভাবতেই পারি কিন্তু গানই আমার প্রায়োরিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status