ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 November, 2021, 12:29 PM

ঝিনাইদহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঝিনাইদহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেজাউল ইসলাম (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দীঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম উপজেলার দীঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় কৃষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন রেজাউল। এরপর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে তার বাড়িতে আসেন স্থানীয়রা। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজাউলের ৯ বছরের শিশু সন্তান আপন ইসলাম জানান, বাবা-মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তাদের। এরপর দরজার ফাঁক দিয়ে দেখি সাদা পাঞ্জাবী পরা কয়েকজন মানুষ বাবাকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন।  

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, তিনি রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে বেরিয়ে দেখি রেজাউলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status