|
নার্ভাস নাইনটির দুঃখজনক শিকার মুশফিক
স্পোর্টস ডেস্ক
|
![]() নার্ভাস নাইনটির দুঃখজনক শিকার মুশফিক কারণ চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে তামিমকে পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক। কিন্তু সেটা আর হলো না। নার্ভাস নাইনটিতে আউট হয়ে তামিমকে টপকানো হলো না তার। তাও কিনা মাত্র ১ রানের জন্য। ৬৪ টেস্টে ১২৩ ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮ রান। আর তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে। কিন্তু আগের দিন ৮২ রান নিয়ে শুরু করা মুশফিক থামলেন ৯১ রানে। হাসান আলির জায়গায় আক্রমণে এসে মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন এই মিডল অর্ডার ব্যাটার। রিভিউয়ে হারেন মুশফিক। আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যেতে হয় তাকে। স্রেফ ১ রানের জন্য টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমের পাশে বসতে পারলেন না মি. ডিপেন্ডেবল। ২২৫ বল খেলে ১১ চারে ৯১ রান করে সাজঘরে ফিরলেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিমকে ছাড়িয়ে যাবেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
