ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে জরিমানা
এম কবির, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 5:40 PM

টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে জরিমানা

টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে জরিমানা

টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী শহরের কিছুক্ষন, পিয়াসী, সুরচী, টিপটপ, ফাইলা নামের এই ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status