ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
‘গানের শব্দে’ ৬৩ মুরগির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 November, 2021, 8:55 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 November, 2021, 11:03 AM

‘গানের শব্দে’ ৬৩ মুরগির মৃত্যু

‘গানের শব্দে’ ৬৩ মুরগির মৃত্যু

ভারতের ওডিশা রাজ্যে ৬৩টি মুরগির মৃত্যুর খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনাম। গত রোববার মধ্যরাতে পূর্বাঞ্চলীয় এই রাজ্যে একটি পোলট্রি খামারে মুরগিগুলো মারা যায়। কিন্তু কেন এই মৃত্যু নিয়ে এত আলোচনা।

বার্তা সংস্থা এএফপি জানায়, ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এ উপলক্ষে তারা উচ্চ শব্দে গান, আতশবাজি ও নৃত্যের সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টির আয়োজন করে। আর এতেই মুরগিগুলো মারা গেছে বলে অভিযোগ করেছেন খামারটির মালিক রণজিৎ কুমার পারিদা। পারিদাকে এক পশুচিকিৎসক বলেছেন, মুরগিগুলোর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে মারা গেছে।


রণজিৎ কুমার পারিদা মুরগিগুলোর জন্য ক্ষতিপূরণ চেয়েছেন বিয়ের আয়োজকপক্ষের কাছে। কিন্তু তারা তা দিতে অস্বীকৃতি জানায়। পরে পারিদা এ নিয়ে থানা-পুলিশে রীতিমতো অভিযোগও করেন।

পারিদা বলেন, ঘটনার সময় মুরগিগুলো আতঙ্কিত হয়ে পড়ায় তিনি ব্যান্ড অপারেটরকে শব্দের মাত্রা কমানোর অনুরোধ করেন। কিন্তু তারা তাতে কান দেয়নি। উল্টো তাঁর সঙ্গে আয়োজকপক্ষের লোকজন উত্তেজিত হয়ে কথা বলেন।

এ বিষয়ে প্রাণী গবেষক অধ্যাপক সূর্যকান্ত মিশ্র হিন্দুস্তান টাইমসকে বলেন, উচ্চ শব্দ পাখিদের হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, মুরগির জীবন চলে ‘সার্কাডিয়ান’ ছন্দে।


অর্থাৎ তাদের জীবন নিয়ন্ত্রিত হয় দিনের আলো ও রাতের আঁধারের চক্রকে কেন্দ্র করে। ফলে উচ্চ শব্দের গানে হঠাৎ উত্তেজনা বা চাপ তৈরি হয়ে তাদের জৈবিক ঘড়িকে ব্যাহত করতে পারে।

তবে পরে দুই পক্ষ এই ঘটনায় একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছে। সেখানকার পুলিশ কর্মকর্তা ধ্রুপদী দাস বলেন, পুলিশের উদ্যোগে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পেরেছে। পারিদা থানা থেকে তাঁর অভিযোগ তুলে নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status