ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
গাইবান্ধায় ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ৫
নুরে শাহি লাবলু, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 November, 2021, 11:19 AM

গাইবান্ধায় ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ৫

গাইবান্ধায় ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।


নিহতরা হলেন, অটোরিকশার চালক টুকু আমিন (৬৫), যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে। আহতরা হলেন, সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২)। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি কোচ রংপুরের দিকে যাচ্ছিল। সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় পৌঁছালে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ১ জন। পরে গুরুত্বর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় পথচারী ও বাসের যাত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।


গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে ১ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনাকবলিত কোচসহ দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হৃযেছে।


গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ওভারটেক করতে গিয়ে ইজিবাইকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status