|
আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ
নতুন সময় ডেস্ক
|
![]() আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ সাজেদা নওরীন গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো রোকেয়া (১৮), জয়নব আরা (১৭), খাদিজা আরা (১৬)। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সেকারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে ।দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাত্ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।’ তিনি আরো বলেন, তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল। টিকটক-এর মাধ্যমে কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের পতে পারে বলে ধারণা করেন তিনি। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে। আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি। তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
