ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাংবাদিকদের ওপর বিধিনিষেধ শিথিল করল চীন-মার্কিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 4:44 PM

সাংবাদিকদের ওপর বিধিনিষেধ শিথিল করল চীন-মার্কিন

সাংবাদিকদের ওপর বিধিনিষেধ শিথিল করল চীন-মার্কিন

পরস্পরের সাংবাদিকদের ওপর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধ শিথিল করতে সম্মত হয়েছে চীন-যুক্তরাষ্ট্র।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে বহুল-প্রত্যাশিত ভার্চ্যুয়াল বৈঠকের পরেই দুদেশের মধ্যে এই সমঝোতার খবর এসেছে।

এতে দুদেশের সাংবাদিকেরা আরও অবাধভাবে পরস্পরের ভূমিতে প্রবেশ ও বের হতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন খবর দিয়েছে।

চায়না ডেইলি খবর বলছে, এক বছরেরও বেশি সময়ের কঠোর আলোচনার ফল হিসেবে তাদের এ চুক্তি হয়েছে। তাতে দুদেশই সাংবাদিকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে এক বছরে নিয়ে আসবে। প্রায়োগিক সব আইন ও নিয়মের অধীন তাদের ভিসা বৈধ বলে বিবেচিত হবে।

এর আগে কঠোর বিধিনিষেধের করণে দুদেশের সাংবাদিকরা পরস্পরের ভূখণ্ডে অবাধে যাতায়াতে করতে পারতেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা নতুন এ উদ্যোগকে সম্পর্কের অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছেন। এটিকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সংবাদমাধমের চীনে প্রবেশসহ পরিস্থিতির উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

গেল বছরের ফেব্রুয়ারিতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ‘বিদেশি মিশন’ হিসেবে শ্রেণিভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এতে তাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের অনুমোদন দেওয়া হয়েছিল।

সিনহুয়া সংবাদ সংস্থা, চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কসহ চারটি চীনা সংবাদমাধ্যম তখন বলেছিল, যুক্তরাষ্ট্রে যে কোনো সম্পত্তি কিনতে তাদের অনুমোদন নিতে হয়েছে। এছাড়া তাদের সব কর্মীর তালিকা যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দিতে হয়েছে। এমন পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন বলে আখ্যায়িত করে চীনা সরকার।

মাসখানেক পরে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বড় বড় মার্কিন প্রকাশনার ১৩ সাংবাদিককে বহিষ্কার করে চীনা কর্তৃপক্ষ। আগে যেসব সাংবাদিক বহিষ্কার হয়েছিলেন, নতুন চুক্তিতে তাদের চীনে ফিরতে দেওয়া হবে কি না, তা এখন পর্যন্ত পরিষ্কার হওয়া সম্ভব হয়নি।

বাণিজ্য, সাইবার-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন ইস্যুতে উদীয়মান উত্তেজনা কমাতে দুই দেশের জন্য বিরল সুযোগ হিসেবে দেখা হচ্ছে শি-বাইডেনের বৈঠককে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status