|
টাঙ্গাইলে রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা
নতুন সময় প্রতিবেদন
|
![]() টাঙ্গাইলে রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে এসে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান অভিযোগ করেন, আজ সকালে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা। কিন্তু পথিমধ্যে লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী। তাদের লাঠির আঘাত রেজা কিবরিয়ার ওপর পড়ে। এসময় সাবেক ভিপি নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। ফেসবুক লাইভে এসে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন রেজা কিবরিয়া।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
