|
পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মুশফিক-লিটন-সৌম্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মুশফিক-লিটন-সৌম্য দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্বকাপে চরম ব্যর্থতায় দলে জায়গা হয়নি তাঁদের। আর সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে দলে নেই। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আর ৫ টেস্ট খেলা ওপেনার সাইফ হাসান প্রথমবার সুযোগ পেলেন টি-টোয়েন্টি দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইয়াসির আলী, শহীদুল ইসলামও সুযোগ পেয়েছেন এই দলে। মুশফিককে দলে না নেওয়া সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শুধু পাকিস্তান সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।’ বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
