ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 11:55 AM
সর্বশেষ আপডেট: Thursday, 18 November, 2021, 8:15 AM

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। এর আগে (মঙ্গলবার) ৫ হাজার ২২০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৮১৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৯৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯১৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৪ জন, তুরস্কে ২২৭ জন, ইউক্রেনে ৮৩৮ জন, মেক্সিকোতে ৫৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status