|
খালেদা জিয়া হবেন এলিনা শাম্মী
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়া হবেন এলিনা শাম্মী তিনি বলেন, ‘খুকু চরিত্রের জন্য আমি প্রথম অডিশন দিয়েছিলাম। শর্টলিস্টে আমি আর নাজিবা বাশার ছিলাম। শেষ পর্যন্ত নাজিবা চূড়ান্ত হন। তখন আমার মন খারাপ হয়েছিল। কিছুদিন আগে আবার আমাকে ডাকা হলে আমি বিষয়টি জানতে চেয়েছিলাম। ছবির টিম থেকে বলা হলো, তখনই তাঁরা আমাকে খালেদা জিয়ার চরিত্রের জন্য চূড়ান্ত করে রেখেছিলেন। যেহেতু শুটিং শেষের দিকে হবে তাই তখন কিছুই জানাননি আমাকে। এমন একটা ছবির অংশ হতে পারাটাই সৌভাগ্যের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছবির সব সদস্যের প্রতি।’ শুটিংয়ের আগে খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক তথ্য জানার চেষ্টা করছেন শাম্মী, ‘স্বাধীনতার সময় থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ের খালেদা জিয়ার চরিত্র করব আমি। ওই সময়ের কিছু ভিডিও ফুটেজ দেখছি এখন। আরো ২০ দিন সময় হাতে আছে। আশা করছি, এ সময়টাতে নিজেকে আরো প্রস্তুত করতে পারব।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
