ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে, বলে বোঝাতে পারব না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 November, 2021, 6:49 PM

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে, বলে বোঝাতে পারব না

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে, বলে বোঝাতে পারব না

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, গত রাতে তিনি প্রথম সিসিইউ বেড থেকে হুইলচেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।

গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি হচ্ছেন সেই নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য হ্যামিলনের বংশীবাদকের মতো সারাটা জীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, এ সরকার আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে। আজ আমরা একটা বড় জায়গায়, খোলা জায়গায় তার জন্য দোয়া করার অনুমতি পাই না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status