ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামগঞ্জে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 2:07 PM

রামগঞ্জে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগঞ্জে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সঠিক নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত লবণের যথাযথ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল জলিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু।

প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-মুহতামিম, মসজিদের খতিব ও ইমামসহ পশুর চামড়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও ইসলামী বিধান মেনে চলার পাশাপাশি চামড়া নষ্ট হওয়া রোধে দ্রুত সংরক্ষণ অত্যন্ত জরুরি। সরকারিভাবে বিতরণ করা লবণ সঠিক নিয়মে ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

অংশগ্রহণকারীরা চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status