ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 2:31 PM

বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী

বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী

রাজশাহীর বাগমারায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৮ মে) বেলা ১১টায় ভবানীগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাগমারায় মোট ১ হাজার ৯৮৯ মেট্রিক টন ধান এবং ২৯৯ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। নির্ধারিত ১০ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলেও জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা নূরনবী, ভবানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, মিল মালিক ও স্থানীয় কৃষকরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় গুদামে সংরক্ষিত বিভিন্ন চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status