|
বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে সফরের সময়সূচি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। সাদা পোশাকের লড়াই শেষ হবে ৮ ডিসেম্বর। এর মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। আর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি ১৯ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)। ২০ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)। ২২ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)। ২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট ( সকাল ১০টায়, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম)। ৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট ( সকাল ১০টা, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ১৩ নভেম্বর ২০২১ ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল ২১ সেপ্টেম্বর ২০২১ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
