|
১৫ দিন পর অনশন ভাঙছেন ইরানে বন্দি মানবাধিকারকর্মী নাজানিনের স্বামী
নতুন সময় ডেস্ক
|
![]() ১৫ দিন পর অনশন ভাঙছেন ইরানে বন্দি মানবাধিকারকর্মী নাজানিনের স্বামী লন্ডনে অবস্থিত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বাইরে অনশন শুরু করেন তিনি৷ তিন সপ্তাহ পর চিকিৎসকের পরামর্শে তিনি তার অনশন ভাঙতে যাচ্ছেন। খবর আরব নিউজের। ইরানের বংশোদ্ভূত ব্রিটিশ দাতব্যকর্মী নাজানিন জাঘারি-র্যাটক্লিফ গোয়েন্দাবৃত্তির অভিযোগে বর্তমানে তেহরানে আটক আছেন৷ ইরান সরকারের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে তেহরানের বন্দি তিনি৷ স্ত্রীর মুক্তির দাবিতে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে দ্বিতীয়বারের মতো অনশনে বসেছেন রিচার্ড র্যাটক্লিফ৷ তার অভিযোগ, স্ত্রী নাজানিন জাঘারি-র্যাটক্লিফের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ স্ত্রীর মুক্তির দাবিতে ২০১৯ সালে প্রথম অনশন করেছিলেন রিচার্ড৷ তার অভিযোগ, যুক্তরাজ্য সরকারও তাদের সহযোগিতা করছে না৷ ২০১৬ সালের এপ্রিল মাসে ব্রিটিশ দাতব্যকর্মী নাজানিন জাঘারিকে ইরানের তৎকালীন সরকারকে ‘ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র এবং গোয়েন্দাবৃত্তির' অভিযোগে তেহরান বিমানবন্দর থেকে আটক করা হয়৷ ইরানে বসবাসরত মা-বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে বিমানবন্দর থেকে আটক হন তিনি৷ বিচার শেষে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নাজানিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন তেহরানের একটি আদালত৷ তবে তেহরান আদালতের এ বিচারকে ‘বৈষম্যমূলক' বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ এর পর চলতি বছর তার সাজার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়৷ উল্লেখ্য, স্ত্রীর মুক্তির দাবিতে ২০১৯ সালে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে ১৫ দিনের অনশন পালন করেছিল রিচার্ড৷ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
