ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 11:22 AM

চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩০১ জনে। শনিবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৭৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ছয়জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status