|
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, কুপিয়ে জখম
নতুন সময় পতিনিধি
|
![]() স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, কুপিয়ে জখম স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, তিনি চলতি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তারই অংশ হিসেবে বিকেলে তিনিসহ তার কর্মী সমর্থকরা পশ্চিমগাঁও এলাকায় প্রচারণাসহ একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। কিছুক্ষণ পর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদ আলীসহ প্রায় ৩ থেকে ৪০০ লোক জয় বাংলা স্লোগান দিয়ে তাদের প্রচারণায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তিনি আরও বলেন, হামলাকারীরা অন্তত ১৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ২৫ থেকে ৩০টি যানবাহন ভাঙচুর করেন। পরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) আবির হোসেন সাংবাদিকদের জানান, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
