ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: মজিবুর রহমান মজনু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:39 PM

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: মজিবুর রহমান মজনু

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: মজিবুর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সম্প্রীতি সমাবেশ হচ্ছে। গত রোববার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বগুড়া  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।


বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসীন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মিজানুর রহমান মাছুম, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ, সোহেল রানা সোহাগ, মোফাজ্জল বারী, আনিছুর রহমান আলো, নিকুঞ্জ, গোলাম মোস্তফা গামা, তীর্থ সলিল রুদ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত রাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status