ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী চিকেন উইংস অর্ডার করে পেলো মুরগির মাথা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:15 PM

নারী চিকেন উইংস অর্ডার করে পেলো মুরগির মাথা

নারী চিকেন উইংস অর্ডার করে পেলো মুরগির মাথা

রেস্তোরাঁয় খেতে গিয়ে অনেক সময়ই খাবারে তেলাপোকা, টিকটিকি, মুরগির পালক কিংবা চুল পাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এবার যা হলো শুনলে চমকে যাবেন? চিকেন উইংস অর্ডার করে পেলো মুরগির ভাজা মাথা! খাবারের প্লেট দেখে চমকে যান নারী। নাম তার ব্রিটানি পলহামাস। তিনি পেনসিলভানিয়ার উইলিয়ামসপোর্টের ওল্ড স্কুল পিজ্জা থেকে চিকেন উইংস অর্ডার করেছিলেন।

তিনি জানান, অর্ডার করেছিলেন কেবল চিকেন উইংস। তার বদলে মুরগির ভাজা মাথা পরিবেশন করা হয়। ব্রিটানি টুডে ফুডকে এই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, 'আমি একটি টুকরো তুলেছিলাম, সেটি ঠিক ছিল। অন্য চিকেন পিস তুলতে গিয়ে মাথার আকৃতির কিছু দেখে হতবাক হয়ে যাই। অদ্ভুত আকৃতির ছিল।' আতঙ্কিত হয়ে ঐ নারী প্লেটের কিছু ছবি তুলে অনলাইনে পোস্ট করেন।

তিনি আরো বলেন, 'আমি ইচ্ছে করে ঘটনাটি পোস্ট করে জানাই, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়৷ আপনি যদি উইংসের পরিবর্তে মুরগির মাথা খুঁজে পান তবে তা দেখে হতবাক হওয়ারই কথা। আমি কখনই কল্পনা করিনি যে আমি প্লেটে মুরগির মাথা খুঁজে পাব। ওল্ড স্কুল পিজ্জার সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি সম্পর্কে বলেছি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ পল হামাসের মতে, রেস্তোরাঁ ততাঁকে তা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং চিকেনের মাথাটিও ফেরত পাঠাতে বলা হয়, যাতে তারা জানতে পারে কখন এবং কীভাবে ভুল হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status