মোজা অপরিষ্কার, বসের কাছে একদিনের ছুটির আবেদন যুবকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:13 PM
মোজা অপরিষ্কার, বসের কাছে একদিনের ছুটির আবেদন যুবকের
সকালে ঘুম থেকে উঠে অফিস। আর অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে ঘুম। চাকরিজীবী মানুদের জীবনযাত্রা এমনই। একঘেয়ে জীবন কী আর প্রতিদিন ভালো লাগে? তাই তো মাঝেমধ্যে ছুটি নেয় অনেকেই। ছুটি চাইতে গিয়ে নানা অজুহাতও দেন কেউ কেউ। কর্পোরেট সংস্থায় মেল কিংবা বসকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছুটি নেয়াই নিয়ম। বস সুযোগ সুবিধা বুঝে ছুটির আবেদনে অনুমোদন দেন। কেউ পান আবার কেউ পান না। তবে সম্প্রতি একটি ছুটির আবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটজেনদের মধ্যে চলছে জোর চর্চা।
জানা যায়, আবেদনপত্রটি যার কাছে পাঠিয়েছেন তার নাম কিন মুর। তিনি মেসেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই মেসেজে ঠিক কী লেখা ছিল? ঐ কর্মী লিখেছেন তিনি অফিসে একদিনের ছুটি চান। কারণ তার স্ত্রী মোজা কাচতে ভুলে গিয়েছেন। সেটি অপরিষ্কার হওয়ায় অফিস আসা সম্ভব নয়। আর মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়। কারণ তার জুতা ছিঁড়ে গিয়েছে। বড় বড় গর্ত রয়েছে। তাই জুতা পরতে মোজা প্রয়োজন।
এই মেসেজ পাওয়ার পর কী করবেন তা বুঝতে পারেননি বস। শেষমেশ যদিও ছুটির অনুমোদন দেন। তবে আর কেউ এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিতেন না বলেও উল্লেখ করেছেন মেসেজে। মেসেজটি নিমেষেই হয়ে যায় ভাইরাল। এমন কারণ দেখিয়েও কেউ ছুটির আবেদন করতে পারেন, তা ভেবেই হেসে খুন নেটিজেনরা। আবার কারও কারও দাবি, বসেরই উচিত ছিল ছুটির পাশাপাশি এক জোড়া মোজাও দেওয়া।