|
নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিবেদক
|
![]() নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩ মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাসপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুর নবীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পূজা মণ্ডপ হামলার ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে সারাদেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪টি মামলায় ৭১ জনকে আটক করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
