ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পশুপ্রেমের জন্য পুরস্কার পাচ্ছেন জয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 5:19 PM

পশুপ্রেমের জন্য পুরস্কার পাচ্ছেন জয়া

পশুপ্রেমের জন্য পুরস্কার পাচ্ছেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কুকুরপ্রীতির কথা অনেকেই জানেন। এবার সেই ভালোবাসার প্রতিদান পাচ্ছেন এই অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে। আর সেই তালিকায় প্রথমদিকে আছেন জয়া আহসান।

এ ছাড়া ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও পুরস্কার পাচ্ছেন। গতকাল সোমবার বিশ্ব পশু দিবসে ‌‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম উপস্থাপন করা হয়।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হচ্ছে। তবে করোনার কারণে এখনই পুরস্কারটি জয়ার হাতে যাচ্ছে না। এটি আগামী নভেম্বরে প্রদান করা হবে।

আরও বলা হয়েছে, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status