ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঢাকায় নামছে নতুন নিয়ম-পদ্ধতির ১২০ বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 5:21 PM

ঢাকায় নামছে নতুন নিয়ম-পদ্ধতির ১২০ বাস

ঢাকায় নামছে নতুন নিয়ম-পদ্ধতির ১২০ বাস

‘ঘাটারচর টু কাচপুর রুটে প্রথম অবস্থায় ১২০টি নন এসি বাস চলাচল করবে। এ রুটে চলাচলকারী সব পরিবহন হবে নতুন।
২০১৯ সালের আগে তৈরি হওয়া কোনো বাস এই রুট দিয়ে চলাচল করতে পারবে না’।  

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ বাস মালিক সমিতি এবং ডিএমপি প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে পহেলা ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচলের উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা আশা করছি আগামী পহেলা ডিসেম্বর সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত থেকে ঘাটারচর টু কাচপুর রুটের উদ্বোধন করবেন। এ রুটে চলাচলকারী পরিবহনের নাম হবে ঢাকা নগর পরিবহন।  

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই রুটে চলাচলকারী পরিবহনের ড্রাইভার এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে। আগামী ২০ অক্টোবরে এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। আমি মনে করি, পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status