ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘টাকা থাকলে রূপও বদলে যায়’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 12:04 PM

‘টাকা থাকলে রূপও বদলে যায়’

‘টাকা থাকলে রূপও বদলে যায়’

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেই আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেতা কমল রশিদ খান।

সুযোগ পেলেই বলিউডের উঠতি থেকে জনপ্রিয় তারকাদের পেছনে লেগে পড়েন তিনি। এবার সেই তালিকায় যোগ হল বলিউডের বাঙালি সুন্দরী মৌনী রায়ের নাম।

মৌনী রায়ের চেহারা নিয়ে নিয়ে কটাক্ষ করলেন কমল। তার মতে, মৌনি এখন যেভাবে তার রূপের ঝলকানিতে বলিউড আলোকিত করে চলেছেন, শুরুর দিকে এমনটা ছিলেন না।

মৌনী রায় নাকি টাকা দিয়ে নিজের চেহারায় সৌন্দর্য বৃদ্ধি করেছেন।

সম্প্রতি টুইটারে মৌনীর একটি ছবি পোস্ট করেছেন কমল। সেখানে তার বিভিন্ন বয়সের চেহারার ছবি পোস্ট করেছেন। সময়ের সঙ্গে মৌনীর পরিবর্তন সেই ছবিতে দৃশ্যমান।

সেই ছবির ক্যাপশনে কমল লিখেছেন, ‘টাকা থাকলে রূপও বদলে যায়। দেখুন, মৌনী রায় কী ভাবে নিজেকে বদলাতে থাকেন।’

কমলের এই টুইটের পর অনেকেই তার সঙ্গে একমত হলে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন।

তারা লিখেছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’- সিরিয়ালে অভিনয়ের সময় এতোটা সুশ্রী ছিলেন না মৌনী। হয়তো তিনি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন।’

মৌনীকে নিয়ে এই গুঞ্জন চাঙা হওয়ার আরো একটি কারণ রয়েছে। সুরজ নাম্বিয়ার নামে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মৌনী। আগামী বছর জানুয়ারি মাসে বিয়ে প্রেমের পরিণতি টানবেন এ জুটি। হবুস্ত্রীর জন্য দুহাতে অর্থ খরচ করছেন সুরজ। মৌনীর এই আমূল পরিবর্তনে সুরজের হাত থাকতে পারে বলে ধারণা অনেকের।

প্রসঙ্গত, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করলেও উল্লেখ করার মতো চরিত্র পাননি তখন। ২০০৬ সালে ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ -এ অভিনয় করে পরিচিতি পান।

এরপর একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে সবার নজর কাড়েন। ২০১৮ সালে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় অভিনয় দিয়ে বলিউড যাত্রা শুরু হয় তার। এরপর বলিউডের অনেক আইটেম গানে মৌনি রায়কে দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status