ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ত্রোপচারের সময় কান্নার ফি আদায় করলো হাসপাতাল কর্তৃপক্ষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 7:26 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 October, 2021, 7:38 PM

অস্ত্রোপচারের সময় কান্নার ফি আদায় করলো হাসপাতাল কর্তৃপক্ষ

অস্ত্রোপচারের সময় কান্নার ফি আদায় করলো হাসপাতাল কর্তৃপক্ষ

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিডজ নামে এক নারীর চিকিৎসার রশিদে কান্নার জন্য টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপ ডাক্তার ও অপারেশনের খরচ বাদেও কান্নার জন্য অতিরিক্ত টাকা আদায় করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই হতবাক।

যুক্তরাষ্ট্রে এক নারী হাসপাতালে অস্ত্রোপচার শেষে তার চিকিৎসা ফি কান্নার টাকা আদায় করার অভিযোগ তুলেছেন। হাসপাতালের ‘ফি’র একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মিডজ নামে ওই নারী একটি হাসপাতালে আঁচিল অপসারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য একটি রশিদ দেয়। সেই রশিদের একটি ছবি টুইটারে শেয়ার করেন মিডজ নামের ওই নারী। রশিদে দেখা যায় ডাক্তার ও অপারেশনের খরচ ছাড়াও কান্না’র জন্য অতিরিক্ত ১১ ডলার ফি পরিশোধ করতে বলা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা পোস্টের নিচে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন।

কান্নার ফি নেওয়ার রশিদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে প্রায় আড়াই লাখ মানুষ লাইক দিয়েছেন এবং শত শত মানুষ দুঃখজনক মন্তব্য করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে টুইটারে নেতিবাচক প্রক্রিয়া দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status