ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:25 PM

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

রীতিমতো কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকে বিয়ে করেছিলেন এক যুবক।  বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন তুলেছিলেন তিনি।  কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন।

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন।  একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।

ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ,  প্রেমময় ও ভালো।

তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে তার পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষ।

যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status