ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 October, 2021, 11:04 AM

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

মালয়েশিয়ার অভিবাসন পুলিশ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের অভিযানের সময় এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনী।    

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের নিজস্ব ব্যবসা আছে।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

এলাকাটির স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে জানিয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেছেন, অতিরিক্ত জনবসতির ফলে সেখানে স্বাস্থ্যবিধি ব্যাহত হচ্ছিলো, যা আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা ‘আইন ৪৪৬’ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তাদের আইন ভঙ্গের কারণে ৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

এদিকে, আরও তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অভিবাসন পুলিশ জানিয়েছে, যারা আটক হয়েছেন তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছেন, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status