ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় জানা গেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 September, 2021, 8:28 PM
সর্বশেষ আপডেট: Monday, 20 September, 2021, 8:44 PM

ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় জানা গেছে

ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় জানা গেছে

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে দু’জনের প্রেম। অত:পর বিয়েও করেন তারা। হাসি আনন্দ নিয়ে সুখেই সংসার করে আসছিলেন এই দম্পতি। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশও দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে।

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) খবরটি প্রকাশ্যে আসে।

এদিকে ইভা রহমানের নতুন স্বামীর পরিচয় পাওয়া গেছে। একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ইভার নতুন স্বামীর নাম সোহেল আরমান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তারা রাজধানীর গুলশানে বসবাস করেন।

সূত্রটি আরও জানায়, মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ করেন তারা।

গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status