ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
মৃত্যুর ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: ইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 20 September, 2021, 8:33 PM

মৃত্যুর ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: ইসি

মৃত্যুর ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: ইসি

দুজনের প্রাণহানি ও কিছু পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ছাড়া ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ শেষে আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, তাঁরা যেসব তথ্য পেয়েছেন, তাতে তাঁরা মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু প্রার্থী ও সমর্থক খুবই ইমোশনাল হয়ে যান, তাঁদের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালীতে দুই পক্ষের মধ্যে সহিংসতা ঘটেছে ও কুতুবদিয়ায় দুষ্কৃতকারীরা ব্যালট ছিনতাই করতে গেছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন।

দুজন নিহত হওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এটা খুবই বেদনাদায়ক। নির্বাচনী সহিংসতায় মহেশখালী ও কুতুবদিয়ায় দুজনের প্রাণহানি হয়েছে, আরও কয়েক জায়গায় প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এ ছাড়া আর সব জায়গায় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। অনিয়মের কারণে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ইউপিতে ঘরে ঘরে নির্বাচনী আমেজ থাকে। প্রার্থীরা নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

ইসি সচিব বলেন, ইভিএমে ইউপিতে অন্তত ৫০ শতাংশ এবং পৌরসভায় ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। ব্যালটের মাধ্যমে যেসব জায়গায় ভোট পড়েছে, তাতে ভোট পড়ার হার ৬৫ শতাংশের বেশি হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status