|
উন্নত দেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি
নতুন সময় প্রতিবেদক
|
|
উন্নত দেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি রোড শো’তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহম্মেদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইবরাহিম প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো করছে বিএসইসি। এর আগে দুবাই এবং যুক্তরাষ্ট্রের চারটি শহরে রোড শো হয়েছে। সুইজারল্যান্ডের পর পর্যায়ক্রমে লন্ডন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেও বিএসইসির রোড শো হবে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড রোড শো’র অন্যতম সহযোগি ওয়ালটন। সুইজারল্যান্ড রোড শো’র দ্বিতীয় ও শেষ পর্ব ২২ সেপ্টেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে। রোড শোতে ওয়ালটনের নিজস্ব অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
